বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, কয়েক মাস আগে সংস্কার করা এই রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে নোংরা পানি জমে ছোটখাটো ডোবায় পরিণত হচ্ছে। চালক ও পথচারীরা বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে গর্ত এড়িয়ে চলাচল করছেন।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, সরাইল থানা পুলিশ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কটির বর্তমান বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পথচারীরা।
কাজের নিম্নমান ও তদারকিতে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, সরকারি বরাদ্দের টাকার অপচয় ঘটেছে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তদারকি প্রক্রিয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ছিল। ৩ মাসের মধ্যে রাস্তার এমন ভয়াবহ দশা কাজের গুণগত মান নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে।
পরিস্থিতি বিবেচনায় সড়কটির দ্রুত ও টেকসই পুনঃমেরামতের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে সরকারি অর্থ অপচয়ে জড়িত ঠিকাদার এবং অবহেলাকারী এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...