বিজ্ঞাপন
গতকাল ২২ জুলাই (বুধবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের নাম ও পদায়ন অনুযায়ী বদলি করা হয়েছে। এরই অংশ হিসেবে ডা. মো. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে এই পদে পূর্বে কর্মরত ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডা. মো. নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কর্মনিষ্ঠা, প্রশাসনিক প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের জন্য তিনি সংশ্লিষ্ট মহলে একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে সুপরিচিত।
স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন যে, তার এই নতুন দায়িত্ব গ্রহণের ফলে দেশের হাসপাতাল ও ক্লিনিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি এবং সার্বিক জনসেবামুখী কার্যক্রমে ইতিবাচক গতিশীলতা আসবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ পদে ডা. নুরুল ইসলামের নিয়োগের খবরে তার জন্মভূমি রাজবাড়ীসহ বিশেষ করে পাংশা উপজেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...