বিজ্ঞাপন
২৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। তিনি নির্বাচিত উপকারভোগীদের হাতে শিক্ষাবৃত্তির চেক, বাইসাইকেল ও সেলাই মেশিন হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার সার্বিক প্রসার, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। শিক্ষা ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তাদের জীবনমান সুসংহত করতে বর্তমান সরকার নিরলস কাজ করছে। শিক্ষার পাশাপাশি সঠিক কর্মসংস্থান নিশ্চিত করা গেলে এই জনগোষ্ঠী দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবে।
সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন তাঁর বক্তব্যে বলেন, প্রদেয় শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষভাবে উৎসাহিত করবে। একই সাথে বাইসাইকেল ও সেলাই মেশিন হস্তান্তরের ফলে যাতায়াত সুবিধা ও আয়ের সুযোগ তৈরি হবে, যা পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।
উপকারভোগী পরিবারের অভিভাবক রিতা মার্ডি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্তানদের লেখাপড়ার খরচ চালানো তাদের জন্য অনেক সময় কঠিন হয়। সরকারের দেওয়া শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা এগিয়ে নিতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অপর অভিভাবক সুধীর টুডু জানান, সেলাই মেশিন পাওয়ায় তাদের পরিবারে নতুন আয়ের পথ উন্মোচিত হয়েছে। পাশাপাশি নিয়মিতভাবে এই ধরণের সহায়তা অব্যাহত থাকলে প্রান্তিক নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান বহুগুণে উন্নত হবে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগী পরিবারসমূহ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...