বিজ্ঞাপন
একই সঙ্গে অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন। অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, পৌর এলাকার মধ্যবাজারে শহীদ মিয়ার একটি দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া উপজেলার দশানী নদী ও নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৭১টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জালের ব্যবহারে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...