Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র‍্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে এক শিক্ষার্থীকে র‍্যাগিং ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে।


বিজ্ঞাপন


অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মাস্টার্সের শিক্ষার্থী নোশীন মাইশা। ভুক্তভোগী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নোশীন মাইশা ফোনে বলেন, "এ বিষয়টি সম্পূর্ণ ছাত্রীহলের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।"

অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া বলেন, "আমি খুব মানসিক চাপে আছি। এ বিষয়ে এখন কিছু বলতে পারব না।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পুরো ঘটনাটি উভয় পক্ষের কাছ থেকে শুনেছি। এটি ছাত্রীহলের একটি অভ্যন্তরীণ বিষয়। মেয়েদের হলে কখনো কখনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়।"

শারীরিক নির্যাতনের অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "মারধরের বিষয়টি পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। এ ধরনের ঘটনার সত্যতা রয়েছে। প্রশাসন উভয় পক্ষকে তাদের অভিযোগ লিখিতভাবে প্রক্টরিয়াল বডির কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তবে এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...