বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আসামিদের রাজাপুর থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী এলাকার মো. ইউনুচ মৃধার ছেলে মো. জুয়েল মৃধা (৪২), বাদুরতলী এলাকার মো. জামাল গাজীর ছেলে মো. রাশেদুল হোসেন (২৫), মিরুখালী এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া এলাকার মৃত মনেজ সিকদারের ছেলে মো. শাহ আলম সিকদার (৪৫)।
পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, সম্প্রতি রাজাপুর উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে দুটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় মারাত্মক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হলে আসামিদের ধরতে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ।
অভিযানের অংশ হিসেবে রাজাপুর থানায় ১৯ জুলাই দায়ের করা (মামলা নং-১৬) মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে বরিশালের বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ২২ জুলাই দায়ের করা (মামলা নং-১৮) মামলায় অপর আসামি শাহ আলম সিকদারকে কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, “পৃথক দুটি ডাকাতি মামলার চার আসামিকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কাজ অব্যাহত রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...