বিজ্ঞাপন
গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক আব্দুর রাজ্জাক পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদের জেরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও পেশাগতভাবে চাপে রাখতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
প্রতিবাদ লিপিতে বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মামলা দায়েরের অভিযোগ স্বাধীন সাংবাদিকতা এবং অবাধ তথ্যপ্রকাশের পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত হতে পারেন বলেও তারা উল্লেখ করেন।প্রতিবাদকারীরা অবিলম্বে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে, যদি মামলাটি হয়রানিমূলক প্রমাণিত হয়, তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে মামলার বাদী বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...