বিজ্ঞাপন
নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিএনপি নির্বাচনের আগে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তারা সেই অঙ্গীকার থেকে সরে এসে ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানে জীবনদানকারীদের প্রত্যাশা পূরণে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ক্ষমতায় আসার পরই বিএনপি সরকারের উচিত ছিল তাকে অপসারণ করে বিচারের আওতায় আনা। রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত করা উচিত যেন রাষ্ট্রপতি কোনোভাবেই দেশত্যাগের সুযোগ না পান এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব খান তালহা মোহাম্মদ রাফি, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম এবং জেলা এনসিপির সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...