Logo Logo

সঠিক পরিকল্পনা নিলে হাওড়ই হতে পারে দেশের অর্থনীতির চালিকাশক্তি : নাহিদ ইসলাম


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সঠিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে হাওড় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা সম্ভব।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা ভূমি অফিস-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, হাওড় এলাকার অপার সম্ভাবনাকে যথাযথভাবে ব্যবহার করা গেলে একদিকে মৎস্যসম্পদভিত্তিক আধুনিক শিল্পের প্রসার ঘটবে, অন্যদিকে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে।

হাওড়বাসীর সার্বিক জীবনচিত্র তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংসদের ৩০০ জন সংসদ সদস্যেরই সরেজমিনে এসে এই অঞ্চলের মানুষের কঠিন জীবনসংগ্রাম প্রত্যক্ষ করা উচিত। সেখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার সীমিত সুযোগ এবং অপ্রতুল স্বাস্থ্যসেবার পাশাপাশি ইন্টারনেট ব্রডব্যান্ড ও ডিশ লাইনের মতো মৌলিক আধুনিক সুবিধা থেকেও অনেকে বঞ্চিত।

হাওড় অঞ্চলের বাসিন্দাদের ভাগ্যোন্নয়নে সরকারের কাছে বিশেষ বরাদ্দ দাবি করে তিনি আরও বলেন, সেখানে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি অঞ্চলটিকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, সরকার দ্রুতই তাদের অবস্থান পুনর্বিবেচনা করে গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটবে এবং জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করবে।

উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফাহিম রহমান খান পাঠান, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, এনসিপির নেত্রকোণা জেলা আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...