Logo Logo

নালিতাবাড়ী প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


Splash Image

"খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও" এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ জুলাই) নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলহাজ্ব আব্দুল খালেক মিনি স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের শেরপুরের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম এ রায়হান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ প্রমূখ্য।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় নয়াবিল ইউনিয়ন একাদশ ও কলসপাড় ইউনিয়ন একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কলসপাড় ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে নয়াবিল ইউনিয়ন একাদশ।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন আয়োজন। মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক ও অংশগ্রহণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাণবন্ত এ ম্যাচ উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...