Logo Logo

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল


Splash Image

ছবি : সংগৃহিত

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি দলের ভেতর থেকে নাকি বাইরে থেকে নির্বাচিত হবেন—এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। রাষ্ট্রপতি হিসেবে তার নিজের নাম আলোচনায় রয়েছে এবং তিনি এ পদে আগ্রহী কি না—এ প্রশ্নেরও তিনি কোনো উত্তর দেননি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামাণিক বক্তব্য দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...