Logo Logo

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


Splash Image

প্রতীকী এই ছবিটি কৃত্রিম মেধা দ্বারা নির্মিত।

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন— মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।

ঘটনার বিবরণ দিয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের এসআই শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে চড়ে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডু মারা যান এবং অপর দুই আরোহী উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আহত উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর আহত ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...