Logo Logo

নগরকান্দায় মরহুম চেয়ারম্যান সাহেব ফকিরের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


Splash Image

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাহেব ফকিরের কবর জিয়ারত করেছেন।


বিজ্ঞাপন


শনিবার (২৫ জুলাই) তিনি চরযোশরদি ইউনিয়নে উপস্থিত হয়ে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে শামা ওবায়েদ মরহুম সাহেব ফকিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...