Logo Logo

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এনইউএসডিএফ ক্যারিয়ার সম্মেলন


Splash Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও করপোরেট সংস্কৃতির সঙ্গে পরিচিতকরণের লক্ষ্যে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে 'ইউসিএএসএম প্রেজেন্টস এনইউএসডিএফ মানবসম্পদ ও ক্যারিয়ার বিষয়ক সম্মেলন ২০২৬'।


বিজ্ঞাপন


এইচবি এভিয়েশনের পরিচালনায় ও এনইউএসডিএফ বাংলাদেশ'র আয়োজনে গতকাল শুক্রবার (২৪ জুলাই) এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্স’র জেনারেল ম্যানেজার ও গ্রুপ হেড অব এইচআর আনোয়ারুল ইসলাম, জিপিএইচ ইস্পাতের হেড অব ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অতনু গুপ্ত, দ্য পেনিনসুলা চিটাগাংয়ের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন প্রতীক ভট্টাচার্য এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও মানবসম্পদ বিভাগের প্রধান রুমি সেন গুপ্ত।

এ ছাড়া বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম নর্থ রিজিয়নের প্রধান মোহাম্মদ মাঈন উদ্দিন, এইচবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাকি এস. বারী, জিএমই গ্রুপ চট্টগ্রাম বিভাগের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার জাহির রায়হান এবং নেক্সটওয়েবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল কায়সার।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা বলেন, আগামী দিনের প্রতিযোগিতামূলক করপোরেট খাতে নিজেকে যোগ্য প্রমাণ ও টিকিয়ে রাখতে হলে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আলোচনায় শিক্ষার্থীরা কীভাবে কার্যকর যোগাযোগ দক্ষতা (ইফেক্টিভ কমিউনিকেশন), সময় ব্যবস্থাপনা, করপোরেট মূল্যবোধ, দলগত কাজ (টিম ওয়ার্ক), আবেগীয় বুদ্ধিমত্তা (ইমোশনাল ইন্টেলিজেন্স) ও মৌলিক আইটি দক্ষতা বৃদ্ধি করতে পারে—সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজনে স্পন্সর ও সহযোগী অংশীদার হিসেবে যুক্ত ছিল ইউমে জাপান আইটি, সেম স্টাডি এইড, নেক্সটওয়েভ, টেকনিশিয়ান, পূর্ণতা এবং ইন্টেলজা স্টুডিও।

অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক সংগঠনের সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) ইসমাইল হোসেন জানান, শিক্ষার্থীদের প্রাণবন্ত ও বিপুল উপস্থিতি তাদের কাজের উৎসাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠে এবং করপোরেট খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে, সেই লক্ষ্যে তারা ধারাবাহিক কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...