বিজ্ঞাপন
রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ অন্যান্য অতিথির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়।
বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...