Logo Logo

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন


Splash Image

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ রবিবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মাদ আরিফুর রহমান এবং সহকারী বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৃক্ষমেলার প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করে বার্তাটি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষ গাছ লাগাতে উৎসাহিত হয়।

তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নড়াইলবাসীসহ সবাইকে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণ এবং তা সঠিকভাবে পরিচর্যা করার জোর আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...