বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইজিবাইক চালক সুবীর বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন— গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের মোল্লাদী পশ্চিমপাড়া গ্রামের আলী শেখের ছেলে সুজন শেখ (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের চর কলপুর গ্রামের মিন্টু শেখের ছেলে বায়জিদ শেখ (২৩) এবং মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গজারিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রাজিব শেখ (২৬)।
মামলার বাদী সুবীর বিশ্বাস জানান, ২৪ জুলাই বিকেলে ওই তিন যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার থেকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি চিত্ত ঠাকুর কবিরাজ বাড়িতে যাওয়ার কথা বলে তার ইজিবাইক ভাড়া করেন। সেখানে গিয়ে তারা কবিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেল ৫টার দিকে পুনরায় গান্ধিয়াশুর বাজারের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে যাত্রীরা প্রস্রাব করার অজুহাতে ইজিবাইক থামাতে বলেন। চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং তাকে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান।
এ সময় সুবীর বিশ্বাস চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...