বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংলাপে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মণ্ডল, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যতের প্রযুক্তিগত সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং তাদের কৌতূহল, সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মানসিকতার প্রশংসা করেন।
এ সময় জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিজ্ঞানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের নতুন নতুন বিষয় জানার আগ্রহ ধরে রেখে উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব হিসেবে অভিহিত করেন। তাদের মতে, বিজ্ঞান ও মহাকাশবিষয়ক এমন উন্মুক্ত সংলাপ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াবে, নতুন বিষয় জানার কৌতূহল সৃষ্টি করবে এবং ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে ও তা বাস্তবায়নের সাহস জোগাবে।
শিক্ষার্থীদের জিজ্ঞাসা, মতবিনিময় এবং অনুপ্রেরণামূলক আলোচনা ঘিরে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরও সমৃদ্ধ ধারণা অর্জনের সুযোগ পায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...