বিজ্ঞাপন
রোববার (২৬ জুলাই) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতারণার শিকার গ্রাহকরা অংশ নিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
অভিযোগ অনুযায়ী, শিহাব মৃধা রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া বাঘিয়া গ্রামের আয়ুব আলী মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে লেটার রাইটার হিসেবে কাজ করতেন। সেই পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় ও আর্থিক লেনদেনের নামে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে তিনি আত্মগোপনে চলে যান।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা রাজবাড়ী পোস্ট অফিসে গিয়ে তাদের কাছে থাকা সাদা স্লিপ প্রদর্শন করেন এবং হারিয়ে যাওয়া সঞ্চয়ের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। অনেকেই জানান, জীবনের দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ নিরাপদ ভেবে পোস্ট অফিসে জমা রেখেছিলেন। কিন্তু এখন সেই অর্থ ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা না থাকায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগীদের ভাষ্য, তাদের মধ্যে অনেকেই অবসরপ্রাপ্ত ব্যক্তি, দিনমজুর, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী। কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে অর্থ জমিয়েছিলেন। এখন সেই সঞ্চয় হারিয়ে পরিবার নিয়ে চরম সংকটে দিন কাটছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, অভিযুক্তকে আইনের আওতায় এনে আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে প্রতারণার শিকার পরিবারগুলো তাদের কষ্টার্জিত অর্থ ফিরে পেতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...