Logo Logo

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারীর নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের ঢল


Splash Image

আধুনিক ডিজিটাল যুগেও শিক্ষিত বেকারের সংখ্যা যে কতটা আশঙ্কাজনক, চাকরির নিয়োগ কেন্দ্রগুলোতে চাকরিপ্রার্থীদের ভিড় যেন তারই স্পষ্ট চিত্র তুলে ধরে। সারা দেশে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রার্থী বাছাই পরীক্ষার চিত্রটি আবারও মনে করিয়ে দিল দেশের বিদ্যমান বেকারত্ব সংকটকে।


বিজ্ঞাপন


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারীর জন্য তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও আইসিটি সুপারভাইজার পদে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার ১৪টি ইউনিয়নের প্রার্থীদের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃষ্টির মতো বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শত শত উচ্চশিক্ষিত বেকার তরুণ-তরুণী এই পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন।

উপজেলা ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহের স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়া কেবল মাত্র যোগ্যতার ভিত্তিতেই উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল জানান, ফ্যামিলি কার্ড সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যু। তাই এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, সুপারিশ, টেলিফোন বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং তা গ্রহণযোগ্য হবে না।

পরীক্ষায় অংশ নিতে আসা একাধিক প্রার্থীর দাবি, স্বল্পমেয়াদি এই কর্মসংস্থানের ক্ষেত্রেও যেন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয় এবং কোনো অনিয়ম ছাড়া কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১২১ জন সুপারভাইজার এবং ৬৯৫ জন তথ্য সংগ্রহকারী পদে চাকরিপ্রার্থীরা আবেদন করেছিলেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...