বিজ্ঞাপন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সমুদ্র আইন ও নীতি বিভাগ (Department of Maritime Law and Policy) এবং বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল' (BSIL) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাটি বাংলাদেশের প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা, যা সম্পূর্ণভাবে সামুদ্রিক আইনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের সামুদ্রিক আইনবিষয়ক গবেষণা, মেমোরিয়াল প্রণয়ন, মৌখিক যুক্তি উপস্থাপন এবং সমসাময়িক সামুদ্রিক আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগ্রহী দলগুলোকে আগামী ২৮ জুলাই ২০২৬ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একই দিন পর্যন্ত প্রতিযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা (Clarification) চাওয়া যাবে। প্রতিটি দলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০ টাকা, যা নিবন্ধন প্রক্রিয়ায় উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বিকাশ (bKash)-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে আগামী ৮ আগস্ট ২০২৬ এর মধ্যে তাদের লিখিত মেমোরিয়াল জমা দিতে হবে। এরপর ২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হবে প্রাথমিক মৌখিক পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালসহ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ।
প্রতিযোগিতাটি পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। এগুলো হলো: মেমোরিয়াল মূল্যায়ন, প্রাথমিক মৌখিক পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। আয়োজকদের মতে, লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের গবেষণার গভীরতা, আইনি যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং আদালতে উপস্থাপনার সক্ষমতা মূল্যায়ন করা হবে।
প্রতিযোগিতার অফিশিয়াল রুলবুক, মুট প্রপোজিশন এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এসব নথির ভিত্তিতেই অংশগ্রহণকারী দলগুলো তাদের গবেষণা ও মেমোরিয়াল প্রস্তুত করবে।
আন্তর্জাতিক বাণিজ্য, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন এবং সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের বিশেষায়িত মুট কোর্ট প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বাংলাদেশে সামুদ্রিক আইনকে কেন্দ্র করে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন হওয়ায় এটি আইন শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
- দল নিবন্ধনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬
- ব্যাখ্যা (ক্ল্যারিফিকেশন) চাওয়ার শেষ সময়: ২৮ জুলাই ২০২৬
- মেমোরিয়াল জমাদানের শেষ সময়: ৮ আগস্ট ২০২৬
- মৌখিক পর্ব: ২১–২২ আগস্ট ২০২৬
- নিবন্ধন ফি: প্রতি দল ২,০৪০ টাকা
অফিশিয়াল টিম নিবন্ধন লিংক: https://forms.gle/NjjNdSe3B54yvfay6
প্রতিযোগিতার রুলবুক, মুট প্রপোজিশন ও অন্যান্য উপকরণ ডাউনলোড: https://drive.google.com/drive/folders/1YSGxcmYuuXXMNOmv4h_cQ33zp_R7l8DB
প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...