Logo Logo

বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধনা


Splash Image

বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জমকালো লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


বরিশাল বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় প্রথমবারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সে আগমন করেন তিনি। উপজেলা প্রাঙ্গণে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে সুসজ্জিত 'গার্ড অব অনার' প্রদান করে।

সালাম গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার খলিলুর রহমান উপজেলা পরিষদ চত্বরে একটি স্মারক নারিকেল গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল ও মতবিনিময় করেন।

পরবর্তী দফায় তিনি সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও সার্বিক তদারকি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় যোগদান করেন। সভায় জনগণের ভোগান্তি কমাতে দ্রুত ও সুষ্ঠুভাবে মামলা নিষ্পত্তির ওপর জোর দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার দিকনির্দেশনা প্রদান করেন।

সফরসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনার ভরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ে সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী নাগরিক সেবার সার্বিক খোঁজখবর নেন।

উক্ত পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনারের সাথে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসনাইন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...