বিজ্ঞাপন
আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের সূচনা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ এসে শেষ হয়। পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশন ও আকাশে বেলুন উড্ডয়নের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১০টায় নবীনবরণ ও 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬' প্রদান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চা করা জরুরি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার সঠিক অনুশীলনের মাধ্যমে সমাজ ও দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য অর্জনে একনিষ্ঠ ও সংগ্রামমুখী হওয়ার পরামর্শ দেন। একই সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬' প্রদান করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার (২৫ জুলাই) প্রথম দিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...