Logo Logo

১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : এসএম জিলানী


Splash Image

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বিগত ১৭ বছর দেশের সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভোটাররা প্রতিটি কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং জনগণের সেই প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই বর্তমান সরকার অর্জিত জনাদেশ নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ রবিবার (২৬ জুলাই) কোটালীপাড়া পল্লী উন্নয়ন একাডেমী মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, "আমরা আমাদের নেতাকর্মীদের কখনো ভোটকেন্দ্রে গিয়ে জালিয়াতি বা অনিয়ম করতে বলিনি। আমাদের বার্তা পরিষ্কার ছিল—আপনারা শুধু ভোটারদের কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করবেন। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করেছেন।"

নির্বাচনী অঙ্কের প্রতিশ্রুতি ও সরকারের নীতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের সময় বর্তমান প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান জাতির সামনে যেসব দূরদর্শী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পরপরই তা বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, "নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার যে কথা দিয়েছিলেন, সরকার গঠন করেই তা বাস্তবায়ন করা হয়েছে। একই সাথে প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম পুরোদমে শুরু করা হয়েছে। এটিই প্রমাণ করে—বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেখায়।"

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...