বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থেকে এক রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে রায়পুর এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা অ্যাম্বুলেন্সে আটকে পড়া রোগী ও তাঁর স্বজনদের নিরাপদে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আহত রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তাঁর চাচা ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে প্রতি মাসে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও একইভাবে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...