বিজ্ঞাপন
রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ চাড়াখালী এলাকায় হেমায়েত খন্দকারের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় তিন ঘণ্টা দুর্গম কাদামাটির পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।
অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় দক্ষিণ চাড়াখালী এলাকার মো. দুলাল ফরাজীর ছেলে মো. নয়ন ফরাজী (২৮) এবং মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া (৩০)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব। এ ছাড়া অভিযানে রাজাপুর থানা পুলিশের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। বিচার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি মো. নয়ন ফরাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম রেজা সজিব দীপক দারিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...