বিজ্ঞাপন
অভিযানকালে ক্লিনিকগুলোর লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক ও নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের অনুমোদনসংক্রান্ত কাগজপত্রে ঘাটতি পাওয়া যায়।
এছাড়া প্রতিষ্ঠান ২টিতে স্বাভাবিক (নরমাল ডেলিভারি) প্রসবসেবার ব্যবস্থা না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সিলগালা করা হয় এবং নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে সরকারি অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমিন জাহান ও ডা. রাসেলকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...