Logo Logo

সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক বজলুর রহমান

শিবচর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনঃ


Splash Image

সজীব খানঃ মাদারীপুরের শিবচর উপজেলার গনমাধ্যম কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিবচর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১লা আগস্ট) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টা মিনিট থেকে বিরতিহীন ভাবে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল আলিম শিকদার হৃদয়, কোষাধ্যক্ষ পদে রাজু আহমেদ এবং প্রচার সম্পাদক পদে রুবেল ফরাজি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে ঘিরে দিনব্যাপী প্রেস ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, সম্মানিত ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। নব-নির্বাচিত কমিটির সদস্য বৃন্দ সবাইকে নিয়ে এই কমিটির কাজ সমুহ যথাযথ ভাবে পালন করবে বলেও আশা প্রকাশ করেছেন সাধারন সদস্যগন।

উল্লেখ্য, এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় শিবচর থানা পুলিশের পক্ষ থেকে একটি চৌকস দল সার্বক্ষণিক ভাবে দায়িত্ব পালন করেন। এ কারনে শিবচর থানার অফিসার ইনচার্য জনাব কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিবচর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...