Logo Logo

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ঢাকা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


Splash Image

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহত্তর ঢাকা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. সবুজ আলী স্বাক্ষরিত এ কমিটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার প্রতিনিধিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


ঘোষিত কমিটিতে এম. সাইজ উদ্দিন আহমেদ সভাপতি, মো. শাহ আলম চৌধুরী সিনিয়র সহ-সভাপতি এবং মো. আবুল কাশেম জুলহাস, মো. ওয়াসিম খানসহ একাধিক নেতাকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলী আরশাদ। এছাড়া মো.আমিনুল ইসলামসহ পাঁচজনকে সহ-সাধারণ সম্পাদক, দ্বীন ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং এম. এ. রশিদসহ পাঁচজনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আবু বক্কর ছিদ্দিক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সহ-কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. হান্নান ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা মো. এমরুল ইসলাম তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, মো. আবু জাফর সোহেল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মনিরা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক এবং মো. সিদ্দিক উল্লাহ সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের নিয়ে মোট ৫৩ জন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নরসিংদী, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার পল্লী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. সবুজ আলী বলেন, নবগঠিত বৃহত্তর ঢাকা জেলা কমিটি পল্লী চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে শক্তিশালী করা এবং জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...