বিজ্ঞাপন
আজ রোববার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে এবং ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অষ্টম শ্রেণির ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সে সময় নির্যাতনের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দেশজুড়ে চরম তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি করে।
সামাজিক অবমাননা ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে পরবর্তীতে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানা যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নয়ন গোলদারকে থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...