বিজ্ঞাপন
রোববার (২ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের পরিধি নির্ধারণ ও অঞ্চলভিত্তিক দায়িত্ব বণ্টনের পর মোট ৩৮ জন কর্মীর হাতে এই পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের মাঝে পোশাক হস্তান্তর করেন।
পোশাক বিতরণকালে পরিচ্ছন্ন কর্মীদের উদ্দেশে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, “এই পোশাক আপনাদের পরিচয় ফুটিয়ে তোলার পাশাপাশি দায়িত্বজ্ঞান সম্পর্কে আরও সচেতন করে তুলবে। আপনাদের সার্বিক সুযোগ-সুবিধার প্রতি আমাদের পূর্ণ দায়িত্ব ও আন্তরিকতা রয়েছে। আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন, পৌর প্রশাসন আপনাদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌর উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...