বিজ্ঞাপন
রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই আশাব্যাঞ্জক তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মোট ২৮৫ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বিগত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৫) যা ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।
এর আগে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২৮২ কোটি মার্কিন ডলার।
ব্যাংকিং তথ্যে আরও দেখা যায়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন। তার পূর্ববর্তী অর্থবছরে (২০২৪-২৫) মোট রেমিট্যান্স এসেছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। একক কোনো অর্থবছরে এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অবৈধ হুন্ডি প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ, বৈধ উপায়ে অর্থ প্রেরণে নগদ প্রণোদনা অব্যাহত রাখা, ব্যাংকিং প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের প্রতি সেবার মান উন্নত করায় রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...