বিজ্ঞাপন
রবিবার (০২ আগস্ট) সকালে জেলা প্রশাসক ওই দু’টি হাইস্কুলের প্রতিটি শ্রেনীকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার বিষয়ে খোঁজ খবর নেন। তিনি এ দু’টি হাইস্কুলের সকল শিক্ষকদের সাথে পাঠদানের বিষয়ে খোজখবর নেন এবং আরো মনোযোগের সহিত শিক্ষার্থীদের পাঠদানের তাগিদ দেন তিনি।
এরপরে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও টুঠামান্দ্রা সরযুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের সাথে ‘মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান সংলাপ করেন।
এসময় গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স মাহমুদ, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র, স্কুল এডহক কমিটির সভাপতি কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাহাপুর ইউপি চেয়ারম্যান অনাদী সরকার, শিক্ষার্থী অবিভাবক এস এম নজরুল ইসলাম, সাহাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রতন হীরাসহ শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এ আয়োজনে জেলা প্রশাসক বিজ্ঞান, মহাকাশ, মহাবিশ্বের উৎপত্তি ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জেলা প্রশাসক বিজ্ঞান সংলাপে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৩ শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিজ্ঞান মনস্ক জাতিগঠন ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার পাশাপাশি ব্যক্তিগত সাফল্য অর্জনেরও আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর। আমাদের শিক্ষার্থীরা যাতে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জ্ঞানার্জনের প্রতি আরও বেশি আগ্রহী হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...