বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে ফেনীর আল-আকসা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটারে বিভিন্ন অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া যায় বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান চলাকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দীন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নবজাতকের মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি চিকিৎসা অবহেলা, দায়িত্বে গাফিলতি বা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান ও স্বাস্থ্যবিধি নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।
স্বাস্থ্য বিভাগ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ থাকবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...