Logo Logo

ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার


Splash Image

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে এই রেইডিং অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তল্লাশিকালে গ্রেফতার দুই নারীর পরিহিত বোরকার নিচে এবং শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কায়দায় বাঁধা পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত তাদের দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অধিদপ্তর জানায়, ঘটনাস্থল থেকেই সংগৃহীত আলামতের নমুনা সংরক্ষণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে ও 'ক' সার্কেলের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম অভিযানটি সফলভাবে পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...