Logo Logo

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় সরকার : তথ্যমন্ত্রী


Splash Image

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে স্পষ্ট জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তবে এই প্রক্রিয়া সংবিধান ও পার্লামেন্টের মাধ্যমেই সম্পন্ন হবে এবং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "জুলাই সনদে আমরা সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছি। সেই স্বাক্ষরের সঙ্গে অগুণতি শহীদের রক্ত মিশে আছে। তাই এর প্রতিটি অক্ষরের বাস্তবায়ন ঘটাতে আমরা বদ্ধপরিকর। তবে সমস্ত আইনি ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে পার্লামেন্টের মাধ্যমে। আর এই জাতীয় দায়িত্বটি আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে চাই।"

সংসদীয় চর্চা ও সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকার সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করে বলেও জানান জহির উদ্দীন স্বপন।

বক্তব্যে রাজনৈতিক ষড়যন্ত্র প্রসঙ্গে হুশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, কেউ কেউ বিভিন্ন আদর্শিক বুলি আওড়ে বুঝে কিংবা না বুঝে অন্য কোনো চক্রান্তকারী দলের এজেন্ডা ও চক্রান্ত বাস্তবায়নের পথ বেছে নিচ্ছেন। সুশাসন নিশ্চিতের লক্ষ্যে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...