Logo Logo

পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা


Splash Image

খুলনার পাইকগাছায় ২০২৫ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বৃত্তি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী লতা ইউনিয়নের শিক্ষার্থীদের এক সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার লতা বাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সদস্যসচিব ইমরান সরদারের নির্বাচনী কার্যালয়ে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

শিক্ষক বরুণ কান্তি মণ্ডলের সভাপতিত্বে এবং গোরাচাঁদ মহলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর, উপজেলা যুবদলের সদস্যসচিব ও লতা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইমরান সরদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক ভূতেশ মণ্ডল, নাজিরা আকতার, তাপস মণ্ডল, শিক্ষক শংকর বিশ্বাস, বরুণ রায়, ব্রজেন বিশ্বাস এবং ইউপি সদস্য পুলকেশ রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিষ্টি সরকার, শ্রেয়ান বিশ্বাস ও জুনায়েদ ইসলাম সাইফ; মুনকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তক বিশ্বাস ও গৌরব মহলদার; ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের পৃথা রায় এবং পাইকগাছা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের তাসনিম জাহানকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট), মগ, জ্যামিতি বক্স, কলম ও ফাইল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...