Logo Logo

‘ক্লিন ফেনী’ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মনিরা হক


Splash Image

ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে জেলাব্যাপী ‘ক্লিন ফেনী’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগস্ট) ফেনী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল এবং সাধারণ জনসমাগমস্থলগুলোতে একযোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানকালে আশপাশের ঝোপঝাড় ও আগাছা কেটে পরিষ্কার করা, জমে থাকা আবর্জনা দ্রুত অপসারণ এবং সর্বত্র পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করতে কাজ চালানো হয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা এবং আমজনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও উন্নত বাসযোগ্য ফেনী গড়ার লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে জেলাজুড়ে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...