Logo Logo

রাজাপুরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড


Splash Image

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া খেয়াঘাটের পশ্চিম পাশে গাঁজা ও ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মজিবুর রহমান হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (১৮), বেড়নবাড়িয়া গ্রামের মতি ফরাজীর ছেলে মো. সুমন ফরাজী (৩০)এবং একই গ্রামের লতিফ জমাদ্দার মো. ইমন জমাদ্দার (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই তিন যুবক বিশখালী নদী পাড় হয়ে নলছিটির ভেড়নবাড়িয়া এলাকা থেকে রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায় ইয়াবা ও গাঁজা কিনতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। এরপর তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দোষী সাব্যস্ত করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। "মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে রাজাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...