Logo Logo

সদরপুর ও নগরকান্দায় আলোচিত দুই মামলার ঘটনাস্থল পরিদর্শনে ফরিদপুরের পুলিশ সুপার


Splash Image

ফরিদপুর জেলার সদরপুর ও নগরকান্দা থানা এলাকায় সংঘটিত দুটি চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।


বিজ্ঞাপন


গতকাল সোমবার (৩ জুলাই) সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(৩) ধারায় দায়ের করা একটি মামলা এবং নগরকান্দা থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজুকৃত হত্যা মামলার ঘটনাস্থলসমূহ তিনি প্রত্যক্ষভাবে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনার নানা পারিপার্শ্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ পর্যন্ত মামলার অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার সুদৃঢ় আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ সদরপুর ও নগরকান্দা থানার অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...