বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানকালে প্রতিনিধিদলের সদস্যরা শিবচরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও আইওএম-এর মানবিক সহায়তায় পুনর্বাসিত হওয়া প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি কর্মসংস্থান উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে নানা বিষয়ে সার্বিক আলোচনায় অংশ নেন। এ সময় অবৈধ পথে বিদেশ গিয়ে ভয়াবহ ও হৃদয়বিদারক অভিজ্ঞতার সম্মুখীন হওয়া প্রবাসীদের গল্প তারা গভীর মনোযোগের সঙ্গে শোনেন। একই সঙ্গে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বিদেশ গমনে নিরুৎসাহিত করে সঠিক ও বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইওএম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েল বলেন, “এখানে জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া এবং আইওএম-এর সহায়তায় ঘুরে দাঁড়ানো প্রত্যাবর্তনকারী অভিবাসীদের জীবনযাত্রার নানা উদ্যোগ আমরা পরিদর্শন করেছি। প্রবাসে অবৈধ পথে যাত্রার যে হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা তারা শোনালেন, তা অত্যন্ত বেদনাদায়ক। অবৈধ অভিবাসনে মারাত্মক নানা ঝুঁকির মুখে পড়তে হয়। তাই স্থানীয় জনগোষ্ঠীকে কাজের সন্ধানে কেবল বৈধ ও নির্ধারিত পথেই বিদেশ গমনে উৎসাহিত করা হচ্ছে।”
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি উগোচি ড্যানিয়েল ছাড়াও উপস্থিত ছিলেন আইওএম-এর চিফ অব মিশন অফিসার লাউরা টম বন্ডে, আইওএম-এর এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক পরিচালক লরি কাটো, ইতালি দূতাবাসে সংযুক্ত ইতালিয়ান পুলিশের মেজর গিইউসপি দি গিওভান্নি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...