Logo Logo

ফেনীতে বিজিবির অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার।


Splash Image

মশি উদ দৌলা রুবেল ফেনী: ফেনীতে বিজিবির অভিযানে ৬৩.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার। ৩ আগস্ট ২০২৬ তারিখ ফেনীর ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৬৩.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন


জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান,পদাতিক বলেন,সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা,সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা,মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...