বিজ্ঞাপন
পুলিশ জানায়,মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার (৩ আগস্ট) ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার একটি মসজিদের কক্ষে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠে।অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনীর ফুলগাজী থানার ওসি শাহীন মিয়া জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...