Logo Logo

গোপালগঞ্জে সাইবার নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান।


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে Tech Punno-এর উদ্যোগে আয়োজিত "Cyber Smart Girls Initiative 2026" কর্মসূচির কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) গোপালগঞ্জ সদর উপজেলা আইসিটি অফিসের কম্পিউটার ল্যাবে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

​উল্লেখ্য, গত ১৪ জুন ২০২৬ তারিখে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে Tech Punno-এর আয়োজনে এক ঘণ্টাব্যাপী "Cyber Smart Girls Initiative 2026" শীর্ষক সাইবার সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের আজ আনুষ্ঠানিকভাবে সম্মাননা হিসেবে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।

​অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী শান্তনু দত্ত। এ সময় উপস্থিত ছিলেন Tech Punno-এর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান, উপদেষ্টা রাজিবুল ইসলাম ইমন এবং উপদেষ্টা আহসান আহমেদ রাকিব (সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স)।

​বক্তারা বলেন, "বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহার জানলেই হবে না, বরং সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কেও সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে সাইবার ঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম করে তুলবে।"

​Tech Punno জানায়, গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার সচেতনতা, ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তি শিক্ষার প্রসারে ভবিষ্যতেও এ ধরনের সেমিনার, কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...