Logo Logo

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে ৫ প্লাটুন বিজিবি


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ০৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান গণমাধ্যমকে জানান, “বিজিবির মোতায়েন নিয়মিত কার্যক্রমেরই অংশ। এটি কোনো বাড়তি বা বিশেষ ব্যবস্থা নয়। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিভিল পাওয়ারের সহায়তায় তারা দায়িত্ব পালন করছে। ৫ আগস্ট উপলক্ষে আলাদাভাবে বিজিবি মোতায়েন করা হয়নি। এটি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমের অংশ।”

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, “১ থেকে ৪ আগস্ট পর্যন্ত পরিস্থিতি যেভাবে শান্তিপূর্ণ ছিল, আমরা আশা করছি সামনেও একইভাবে স্বাভাবিক থাকবে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য বা আশঙ্কা নেই। তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মাঠে বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...