Logo Logo

সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন


Splash Image

১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সচিবালয়ের সবকটি প্রবেশ পথ (গেট) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে তাদের আটকে দেয়।

এদিকে সচিবালয়ের সব গেট আগাম বন্ধ করে দেওয়ায় বিভিন্ন দাপ্তরিক ও জরুরি কাজে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রবেশপথগুলো বন্ধ থাকায় অনেককে দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ভেতরে ঢোকার আশায় বিভিন্ন গেটের সামনে ভিড় জমান আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতারা।

এর আগে জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির আবহাওয়ার মধ্যেই অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...