বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পূর্ণোদ্যমে পরিচালিত হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে ১ হাজার ৯০০টিরও বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পুনর্নির্মাণ এবং দুর্গতদের পুনর্বাসন কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে আসামের ২৫টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় প্রায় ১১ লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। প্লাবিত জনপদে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।
ভারতে প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়মিত ঘটে। এর ফলে প্রাণহানি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় এখন পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। সর্বশেষ আসামের বন্যা পরিস্থিতি সেই দীর্ঘমেয়াদি দুর্যোগকে আরও গভীর করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...