বিজ্ঞাপন
দেশে জরুরি প্রয়োজনে রক্তের অভাব ও অসচেতনতার কারণে অনেক সময় মুমূর্ষু রোগীর প্রাণহানি ঘটে। বিশেষ করে তরুণ প্রজননশীল জনগোষ্ঠী ও সাধারণ মানুষের মাঝে নিজের রক্তের গ্রুপ জানার হার বাড়ানো এবং রক্তদানে আগ্রহী করে তুলতে এ ধরনের তৃণমূল পর্যায়ের ফ্রি ক্যাম্পেইন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সামাজিক দায়িত্ববোধ থেকে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব দীর্ঘদিন ধরে চট্টগ্রামজুড়ে এই সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছে।
আয়োজক সূত্রের বরাতে জানা যায়, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে মানবতার সেবায় কাজ করে আসছে। বিগত কয়েক বছরে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রায় ৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু ও অসহায় রোগীদের জীবন বাঁচাতে পাশে দাঁড়িয়েছেন। নিয়মিত রক্তদানের পাশাপাশি সাধারণ মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করতেই ধারাবাহিকভাবে এই বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
ক্যাম্পেইনে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন চকবাজার ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ, সমাজসেবা সম্পাদক হাসনাত রানা, মডারেটর অনিক দেব নাথ, রেজিস্টার্ড সদস্য আব্দুল্লাহ মামুন সুহান এবং সুপার অ্যাক্টিভ স্বেচ্ছাসেবক আকলিমা জান্নাত ও উম্মে সালমা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ‘পশ্চিম বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদ’-এর নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতে বাকলিয়া সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাইহানসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, যেকোনো দুর্যোগ ও জরুরি প্রয়োজনে মানবতার কল্যাণে চকবাজার ব্লাড ডোনার'স ক্লাব সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। ভবিষ্যতে সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের স্বেচ্ছাসেবী সেবামূলক কার্যক্রম চট্টগ্রামজুড়ে আরও ব্যাপক পরিসরে অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...