বিজ্ঞাপন
তবে পুলিশ সদরদপ্তর বলছে, বোমা হামলার আশঙ্কায় দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারির কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টিকে ‘গুজব’ বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ে। পুলিশ হেডকোয়ার্টার্সের নামে দেওয়া ওই খুদে বার্তা পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে বলেও জানা যায়।
পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো বার্তায় বলা হয়, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে আজ সারা বাংলাদেশে বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জেলাধীন যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট/টহল/মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তারা সর্বোচ্চ সতর্কতারসহিত ডিউটি পালন করবেন। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক অবগত করবেন। অতীব জরুরি নির্দেশনা: পুলিশ হেডকোয়ার্টর্স।’
এদিকে, এ ধরনের সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব।
তবে পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা হোয়াটসঅ্যাপে ওই বার্তাটি পেয়েছেন। ফলে বার্তাটি ঘিরে পুলিশের বিভিন্ন পর্যায়ে সতর্কতা ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...