Logo Logo

মনোহরদীতে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ‘স্বাবলম্বী প্রজেক্ট’ অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ‘স্বাবলম্বী প্রজেক্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় চারটি অসচ্ছল পরিবারের মাঝে চারটি ছাগল বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাঁহেতেরগাঁও নতুন বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বড়চাপা ইউনিয়নের কাঁহেতেরগাঁও, চণ্ডিতলা, পাঁচহাটি ও কালিদাকোনা এলাকার প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা এ কর্মসূচির উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সোলেমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক জুয়েল রানা, উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ প্রধান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মিরাজ, প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সদস্য রাসেল খাঁন, শামীম মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের অর্থায়নে গঠিত এ সংগঠনটি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, ভবিষ্যতেও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বাবলম্বী করে গড়ে তোলার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

চারটি পরিবারের মাঝে ছাগল বিতরণের মাধ্যমে ‘স্বাবলম্বী প্রজেক্ট-২০২৬’-এর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়রা উদ্যোগটির প্রশংসা করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...